চট্টগ্রামে বেশি দামে ফ্যান বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার রাইফেল ক্লাব এলাকায় ইলেকট্রনিকস মার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুল ইসলাম জানান, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির অবনতির কারণে বিকল্প ব্যবস্থায় ঝুঁকছে চট্টগ্রামের মানুষ। একটু স্বস্তির আশায় অনেকে চার্জার ফ্যান, চার্জার বাতি ও আইপিএস কিনছেন। এসব পণ্যের দাম যেন বাড়াতে না পারে, সে জন্য রাইফেল ক্লাব এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় রিচার্জেবল ফ্যান ক্রয়-বিক্রয়ের ভাউচারে দামে অসামঞ্জস্য ও বেশি দামে ফ্যান বিক্রির দায়ে শাহ জালাল ইলেকট্রনিকসকে ২০ হাজার, এস এইচ ইলেকট্রনিকসকে ৫ হাজার ও লুক ইলেকট্রিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অপরিচ্ছন্ন খাবার প্রক্রিয়াজাত করার অপরাধে পৃথক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে