
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথির এবং সদস্যসচিব একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের মো. ইসমাইল। এ ছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মো. উলফাতুর রহমান রাকিব।
গতকাল শনিবার (৯ মে) রাত ১১টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এক বছরের জন্য অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রশক্তি।
নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাথির বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে ছাত্ররাজনীতিতে আমার অংশ নেওয়া। দলদাস না হয়ে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়াই আমাদের প্রধান লক্ষ্য। একটি ছাত্রসংগঠন হিসেবে রাষ্ট্র ও দলকে যুগোপযোগী পলিসি প্রদান করার মাধ্যমে উন্নতির দ্বার উন্মুক্ত করবে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। এই যাত্রায় জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।’

আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
৩ মিনিট আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
১৫ মিনিট আগে
নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট যুবদলের সদস্যসচিব এ, কে, এম চঞ্চল, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার এবং সদস্যসচিব শাহাদাত ও সোহেল, সুমন, আজিমসহ ৪০-৫০ জন নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা করে।
১৯ মিনিট আগে