
চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকাভুক্ত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। তাঁর বাবার নাম মো. মুসা।
যশোর পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনকে গ্রেপ্তারের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। গভীর রাতে ঝিকরগাছা উপজেলার ধুমধুমপুর এলাকার একটি চেকপোস্ট থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, এ অভিযানে যশোর ও চট্টগ্রাম জেলা-পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।
চট্টগ্রাম জেলা-পুলিশের এক কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নাম প্রকাশ না করার অনুরোধ জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি ব্যবসায়ী, শিল্পপতি, ডেভেলপার, ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ী, গার্মেন্টস মালিক এবং খাতুনগঞ্জের আড়তদারদের কাছে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। দাবি করা অর্থ না দিলে গুলি, হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনায় তাঁর সহযোগীরা জড়িত ছিল বলেও অভিযোগ পুলিশের।
পুলিশের দাবি, চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডেভিড ইমনের নাম আলোচনায় আসে। প্রথমদিকে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত থাকলেও পরে তিনি নিজস্ব বলয় গড়ে তোলেন।
গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ নগরের বাকলিয়া এলাকায় জোড়া হত্যা এবং একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকতে ঢাকাইয়া আকবর ও সরোয়ার বাবলা হত্যা মামলাসহ অন্তত সাতটি হত্যা মামলার আসামি ডেভিড ইমন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে জাতীয় কমিশন গঠনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, পাহাড়ের বিভিন্ন জাতিসত্তা, বাঙালি জনগোষ্ঠী, নাগরিক সমাজ, গবেষক, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের নিয়ে বাস্তবতা মূল্যায়নের ভিত্তিতে...
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দিগন্ত পরিবহনের একটি বাস ট্রাফিক জ্যামে আটকে থাকা একাধিক যানবাহনে ধাক্কা দেয়। বুধবার বেলা সাড়ে ১১টার এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। দুটি অটোরিকশা ও একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়।
৮ মিনিট আগে
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্কাচ মাতুব্বরের কথিত ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেড় বছর আগের বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় তাঁকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
৩৬ মিনিট আগে
বিয়ের আশ্বাস দিয়ে এক বিধবা নারীকে একাধিকবার ধর্ষণ এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
৪২ মিনিট আগে