
মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনীর ওপর ইরানের আকস্মিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং এর জবাবে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে ভেঙে গেছে যুদ্ধবিরতির সাময়িক বিরতি। একঝাঁক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবির পাশাপাশি ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অস্ত্র ও রসদ ঘাঁটিতে কড়া জবাব দেওয়ার মধ্য দিয়ে অঞ্চলটিতে নতুন করে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর আকস্মিক হামলা চালিয়ে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আর এর মধ্য দিয়ে দুই দেশের চলমান যুদ্ধে সাময়িক যে বিরতি এসেছিল, তা ভেঙে গেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে এই হামলা হয়। তবে সমস্ত ক্ষেপণাস্ত্রই সফলভাবে মাঝপথে ধ্বংস বা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তুগুলো ঠিক কোথায় ছিল, সেন্টকম তা প্রকাশ করেনি।
তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আজ বুধবার জানিয়েছে—তারা জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এদিকে ইরান পরিচালিত ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সশস্ত্র বাহিনী একযোগে ইরাকে ‘ইরানঘেঁষা সন্ত্রাসী’দের ঘাটিতে হামলা চালিয়েছে বলে সেন্টকম জানিয়েছে। তেহরান এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ফিরিয়ে আনার জন্য যে সাময়িক যুদ্ধবিরতির পরিবেশ তৈরি করা হয়েছিল, পাল্টাপাল্টি এই হামলার মাধ্যমে তার সমাপ্তি ঘটার ইঙ্গিত মিলছে।
সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে পূর্ব ইরাকে ‘সন্ত্রাসীদের একাধিক রসদ ও অস্ত্রের ঘাটি’তে আঘাত হেনেছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পরিচালনায় গত ৭২ ঘণ্টায় যে ৩০টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছিল, এটি ছিল তার একটি কঠোর জবাব।
সেন্টকম স্পষ্ট জানিয়েছে, ইরানের সামরিক বাহিনী ও তাদের অনুগত ‘সন্ত্রাসী প্রক্সি’দের এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বড় সামরিক প্রতিক্রিয়া আসবে।
এর আগে মঙ্গলবার দিনের শুরুতেই সৌদি আরব জানায়, দেশের পূর্বাঞ্চলীয় জ্বালানি তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোতে লক্ষ্য করে চালানো বেশ কিছু ড্রোন হামলা তারা প্রতিহত ও ধ্বংস করে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালেকি অভিযোগ করেন, ইরাকের অভ্যন্তরে থাকা ইরান-সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলোই এই ড্রোনগুলো ছুড়েছিল।
নতুন করে এই সহিংসতা এমন এক সময়ে শুরু হলো, যার ঠিক একদিন আগেই সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ‘খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা’র কথা তুলে ধরেছিলেন। ততক্ষণে টানা তৃতীয় দিনের মতো দুপক্ষের মধ্যে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি।
এই বিরতির আগে অবশ্য টানা ১৩ রাত ধরে ইরানজুড়ে তীব্র বোমাবর্ষণ চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে দেশটির দক্ষিণাঞ্চলের মূল সুড়ঙ্গ ও সেতুগুলো ধ্বংস করার দাবি করে মার্কিন বাহিনী। খবর অনুযায়ী, ওই সব হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছিল।
তবে উভয় পক্ষের মধ্যকার আলোচনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রক্ষা ও যাতায়াতের অধিকার মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। যদিও তেহরান শুরু থেকেই বলে আসছে, মার্কিনদের সাথে আদৌ কোনো আলোচনা হচ্ছে না।
প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে—এমন আশঙ্কায় বুধবার সকালের দিকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে বেড়ে যায়। এশিয়ার বাজারে সকালে লেনদেনের সময় বিশ্ববাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৭ দশমিক ৭০ ডলারে পৌঁছে যায়, অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮২.৬২ ডলারে।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের সাম্প্রতিক তথ্যমতে, ফেব্রুয়ারি মাসে ট্রাম্প ইরানে আক্রমণের নির্দেশ দেওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬২৪ জন আমেরিকান সামরিক সদস্য আহত হয়েছেন। পেন্টাগন আরও জানায়, এর মধ্যে ৪১৭ জন সৈন্য আহত হয়েছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে।

উত্তর ইরাকের ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) পরিচালিত কিরকুক তেলক্ষেত্রের অংশীদারিত্ব কিনেছে তুরস্ক। আর এর ফলে, দেশটি শিগগিরই ইরাক থেকে প্রতিদিন সর্বোচ্চ ১০ লাখ ব্যারেল তেল পেতে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য
১ ঘণ্টা আগে
ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলের চর্নোমোরস্ক বন্দরের কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতির মধ্যে সেখানকার বন্দরে একটি পণ্যবাহী জাহাজে ১৩ ভারতীয়সহ ১৫ ক্রু আটকা পড়েছেন। এমনটাই জানিয়েছে ফরওয়ার্ড সিয়ামেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য
১ ঘণ্টা আগে
জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর কুমামোতোর কাছে ৭ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা সময় মেপে অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
২ ঘণ্টা আগে
জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরে শক্তিশালী ভূমিকম্পের পর একটি বড় শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ ও আংশিক ধসের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে সিএনএনের সহযোগী গণমাধ্যম টিভি আসাহি।
১২ ঘণ্টা আগে