
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাফিক জ্যামে আটকে থাকা একাধিক যানবাহনে সজোরে ধাক্কা দিয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ভৈরব উপজেলার মধ্যচর গ্রামের বাসিন্দা রেজিয়া বেগম (৬০), একই উপজেলার রামশংকর এলাকার দীনেশ চন্দ্র দাস (৪৮) ও তাঁর স্ত্রী ঝর্ণা রানী (৪০), দিগন্ত বাসের যাত্রী হবিগঞ্জের বাসিন্দা আরজুদা খাতুন (৬০) এবং তাউস মিয়া (৪৫)। ইজিবাইক চালক শ্যামলসহ (২৭) অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের বাসটি ভৈরব দুর্জয় মোড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় মহাসড়কে ট্রাফিক জ্যামে আটকে থাকা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়। সিএনজিচালিত অটোরিকশা ও একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠান।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ১০ জনের বেশি রোগী হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। এখনও অনেকে চিকিৎসা নিতে আসছেন। আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেয়।
ভৈরব হাইওয়ে থানার এসআই রোকন উদ্দিন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে দিগন্ত পরিবহনের বাসটি প্রথমে সিএনজি চালিত অটোরিকশাসহ সোহাগ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। পরে সোহাগ পরিবহনের বাসটি সামনে থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। এতে সিএনজি ও ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। রেকার এনে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোকে থানায় নেওয়া হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
১২ মিনিট আগে
গতকাল বিকেল থেকে আল আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ছোটধুশিয়া এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। আমার বিশ্বাস, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
১৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে স্ত্রী আরিফা খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এজাহারে যৌতুকের দাবি, সন্তান না হওয়া নিয়ে কলহ এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
২৭ মিনিট আগে
যৌতুকের মামলায় কারাগারে থাকা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে এবার আত্মহত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
২৭ মিনিট আগে