
চট্টগ্রামে কারখানা থেকে সশস্ত্র সংগঠন কুকি-চিনের সন্দেহজনক বিপুল পোশাক জব্দের ঘটনার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাহাড়ে আরেক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক নেতাকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন। বর্তমানে জেলহাজতে থাকা ওই নেতা হলেন সুইপ্রু মারমা (৪৯)। তিনি ইউপিডিএফের পরিচালক (প্রশাসন) বলে দাবি পুলিশের।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সোমবার আদালতে আসামি সুইপ্রু মারমাকে জিজ্ঞাসাবাদ করতে পাহাড়তলী থানা-পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। মঙ্গলবার আদালত আবেদনের শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানায়, এর আগে গত বৃহস্পতিবার সুইপ্রু মারমাকে গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ।

চলতি বছরের ১৬ এপ্রিল দুপুর থেকে যশোরে শুরু হয় কালবৈশাখী ও বৃষ্টি। এ সময় চৌগাছা উপজেলার আন্দুলিয়া মাঠে কাজ করছিলেন কৃষক আবু তাহের (৪৫)। বজ্রপাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। একই সময়ে মনিরামপ
১৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
৩৫ মিনিট আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
৩৮ মিনিট আগে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আজকের পত্রিকাকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ১০টি ইউ
১ ঘণ্টা আগে