
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি জামে মসজিদ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে সদরঘাট থানাধীন ওই জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একই দিন রাতে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. আরিফ (৩৬) ও মো. সুমন (৩৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান মসজিদে তাঁর কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজ শেষে তিনি কক্ষে ফিরে দেখেন টাকা নেই। রাত সাড়ে ৯টার দিকে তিনি সদরঘাট থানায় লিখিত অভিযোগ করেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে এবং চুরি হওয়া অর্থের বড় অংশ উদ্ধার করে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে আরিফের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা এবং সুমনের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে আরিফকে শনাক্ত করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে আটক করা হয়।

মুন্সিগঞ্জের গজারিয়ায় আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফুলদী নদীতে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন।
২৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে চারজন ডিবি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অমিত হাসান।
৩৯ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ঘটনায় অভিযুক্ত ছোট ছেলেকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন নিহতদের বাবা এরশাদুল হক। মামলাটি গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা হয়।
১ ঘণ্টা আগে
চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলওয়ে জংশন স্টেশনে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় আটকা পড়েন প্রায় ৮০০ যাত্রী। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন...
২ ঘণ্টা আগে