Ajker Patrika

‘সেরা তৃতীয়’র কোন ৮ দল কীভাবে বাছাই করবে ফিফা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ জুন ২০২৬, ২২: ০৭
‘সেরা তৃতীয়’র কোন ৮ দল কীভাবে বাছাই করবে ফিফা
বিশ্বকাপের ২৭ ম্যাচ এরই মধ্যে হয়ে গেছে। ছবি: এএফপি

দেখতে দেখতে ফুটবল বিশ্বকাপের আট দিন পেরিয়ে গেছে। হয়ে গেছে ২৭ ম্যাচ। এরই মধ্যে প্রথম দল হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে মেক্সিকো। তবে ভক্ত-সমর্থকদের মনে একটা প্রশ্ন এখনো ঘুরছে, নকআউট পর্বের ৩২ দল কীভাবে চূড়ান্ত হবে।

৪৮ দলের বিশ্বকাপে করা হয়েছে ১২ গ্রুপ। প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্সআপ—এভাবে ২৪ দল নিশ্চিত উঠে গেল। কিন্তু বাকি ৮ দল কীভাবে উঠবে? কারণ, গ্রুপের ‘সেরা তৃতীয়’ দল থাকছে ১২টা। এখান থেকে ৮ দল বাছাই করার উপায়ও ফিফা বাতলে দিয়েছে।

গ্রুপের ‘সেরা তৃতীয়’ ১২ দলের মধ্যে একাধিক দলের পয়েন্ট সমান হলে সেখান থেকে আট দল বাছাইয়ের তিনটা ধাপ বর্ণনা করেছে ফিফা। চলুন জেনে নিই নিয়মগুলো:

প্রথম ধাপ

শুরুতেই দেখা হবে মুখোমুখি লড়াইয়ের হিসাব, সমান পয়েন্ট থাকা দলগুলোর সর্বোচ্চ পয়েন্ট, দলগুলোর নিজেদের ম্যাচগুলোর গোল ব্যবধান, দলগুলোর নিজেদের ম্যাচগুলোতে সর্বোচ্চ গোল।

দ্বিতীয় ধাপ

গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দলগুলোর গোল ব্যবধান, দলগুলোর গোল—এই দুটি জিনিস তো দেখা হবেই। এখানে আসবে ফেয়ার প্লে পয়েন্টের ব্যাপারও। ফুটবলার ও ম্যাচ কর্মকর্তাদের হলুদ ও লাল কার্ডের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ‘টিম কন্ডাক্ট স্কোর’।

তৃতীয় ধাপ

প্রথম ও দ্বিতীয় ধাপেও যদি ‘সেরা তৃতীয়’ থেকে ৮ দল না বেছে নেওয়া যায়, তাহলে সমান পয়েন্ট হলে দলগুলোর অবস্থান ঠিক করা হবে সবশেষ হালনাগাদ করা ফিফা র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে ৪৮ দল। তিন দেশ মিলিয়ে প্রথম বিশ্বকাপ এটাই। ৩৯ দিনের বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই। ১৬ স্টেডিয়ামে হবে ১০৪ ম্যাচ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত