
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ঘটনায় অভিযুক্ত ছোট ছেলেকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন নিহতদের বাবা এরশাদুল হক।
মামলাটি গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা হয়। বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার।
এর আগে বুধবার (১৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামে মোটরসাইকেল-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই রাকিব (১৮) বড় ভাই সাকিবকে (২২) ছুরিকাঘাত করে হত্যা করে বলে অভিযোগ ওঠে। নিহত ও অভিযুক্ত দুজনই আপন ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই ঘটনার পর গুরুতর আহত সাকিবকে পরিবারের সদস্যরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, নিহত সাকিবের বাবা বাদী হয়ে ছোট ছেলে রাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমতি না থাকায় অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নি। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কেন্দ্রটির বিভিন্ন আসবাব।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীর সেতুর মাপজোক, মাটি পরীক্ষা সম্পন্ন হলেও নকশার জটিলতায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ খেয়ায় রশি টেনে নদী পারাপার হচ্ছে। এতে করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
২ ঘণ্টা আগে
রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতেরা জীবিকার তাগিদে সৌদি আরবে ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।
৪ ঘণ্টা আগে
নিহত স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। তাঁর পিতার নাম আলকাছ শিপরা। তাঁর স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী রুবেল বেকার ছিলেন।
৪ ঘণ্টা আগে