চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, যা জমে থাকা ঘন কফকে তরল করে বের করে দেয়, তাকে এক্সপেক্টোরেন্ট বলা হয়। ওষুধ ছাড়াও রান্নাঘরের পাঁচটি প্রাকৃতিক উপাদানে বুক হালকা করা সম্ভব। তবে কাশি দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে কিংবা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিন।
গরম পানির ভাপ নিলে বা ঘরে হিউমিডিফায়ার চালালে শ্বাসনালি আর্দ্র হয় এবং কফ সহজে গলে যায়।
পর্যাপ্ত পানি, ফলের রস কিংবা ভেষজ চা পান করলে কফ পাতলা হয়। তরল খাবার বুকে জমে থাকা কফের পানির পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে কফ পাতলা হয়ে সহজে কাশির সঙ্গে বেরিয়ে আসে। তবে ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলা উচিত।
এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান কাশির তীব্রতা কমিয়ে দেয়। রাতে এক চামচ মধু গরম দুধের সঙ্গে মিশিয়ে খেলে আরাম মেলে। তবে এক বছরের কম শিশুদের মধু খাওয়ানো ঠিক হবে না।
এর মেনথল যৌগ ফুসফুসের শ্লেষ্মা ভাঙতে সাহায্য করে। গরম পানিতে পুদিনাপাতা ফুটিয়ে চা বানিয়ে সহজে খাওয়া যায়। সরাসরি খাঁটি বা বিশুদ্ধ মেনথল খাওয়া উচিত নয়। কারণ, এটি বিষাক্ত হতে পারে।
এই পাতার সাপোনিন নামের উপাদান ফুসফুসের শক্ত কফ আলগা করে দেয়। থাইম ও আইভি পাতার চা কফ দূর করতে দারুণ কার্যকর।
সূত্র: হেলথ লাইন

খেলাধুলা বা বিনোদনের কোনো বিশেষ মাধ্যমের ভক্ত হওয়া শুধু সময় কাটানোর উপায় নয়, এটি আমাদের জীবনের একটা বড় অংশজুড়ে থাকে। আর তাই এই বিষয়গুলো মানুষের মানসিক সুস্থতা বাড়াতে এবং একাকিত্ব দূর করতে দারুণ ভূমিকা রাখে। ‘ফ্যানস হ্যাভ মোর ফ্রেন্ডস’ বইয়ের তথ্য অনুযায়ী, যারা কোনো দলের...
১ ঘণ্টা আগে
বর্ষাকালে পরিবেশে আর্দ্রতা অনেকটা বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্রুততম সময়ে ছড়িয়ে পড়ে। এ সময় চোখে সংক্রমণ, অ্যালার্জি, চুলকানি, লাল লাল ভাব এবং পানি পড়ার মতো সমস্যা বেশি দেখা যায়। এগুলো থেকে মুক্ত থাকতে তাই বর্ষায় চোখের বিশেষ যত্ন নেওয়া জরুরি।
১ ঘণ্টা আগে
এসেছে বর্ষাকাল। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা। রোগ প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করার মধ্য দিয়ে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা সম্ভব। কিছু খাবার প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। যাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতা বেশ দুর্বল, তাঁদের জন্য ডেঙ্গু জ্বর মারাত্মক হয়ে ওঠার আশঙ্কা বেশি।
১ ঘণ্টা আগে
গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৯৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ এবং বরিশাল বিভাগে ১৩২ জন ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯৩ জন...
১৪ ঘণ্টা আগে