
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পক্ষে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
গতকাল রোববার ঢাকায় এনসিপি, জামায়াতে ইসলামী এবং সমমনা ৮টি দলের মধ্যে একটি নির্বাচনী সমঝোতা ঘোষিত হয়। এই জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লা-৪ আসনে এই পরিবর্তন আসে। উল্লেখ্য, এই দেবীদ্বার আসনটি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর নিজস্ব এলাকা।
সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি রোববার রাতে তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’
পরে এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানান, সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়ালেও আমি দেবীদ্বারের মানুষের পাশে সব সময় থাকব। হয়তো জনগণের সব প্রত্যাশা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারব না, তবে সংগঠনের এই সিদ্ধান্ত সামগ্রিকভাবে কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।’
গত ২৩ ডিসেম্বর এনসিপির নেতা-কর্মীরা হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে হাসনাত আবদুল্লাহর অবস্থান এই আসনে আরও শক্তিশালী হলো বলে মনে করছেন স্থানীয় ভোটররা।
এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি।

কুমিল্লার দাউদকান্দিতে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত মকবুল হোসেন (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
৪ মিনিট আগে
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওঁরাও সম্প্রদায়ের মানুষ বিকাশ খা খা। সংসারে আটজনের ভার তাঁর ওপর। চাষের জন্য নিজের কোনো জমি নেই। এক জোড়া মহিষ ছিল, তা দিয়ে অন্যের জমিতে চাষ করে সংসার চালান। একটি মহিষ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিত্যক্ত কূপে পড়ে মারা গেছে। এখন সংসার কীভাবে চলবে, সেই চিন্তা করে কূল পাচ্ছেন
৭ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চার গ্রামে বিএনআর নামের হাইব্রিড ধান আবাদ করে বিপাকে পড়েছেন প্রায় অর্ধশত কৃষক। প্রায় ৭০ একর জমিতে ধানগাছে শিষ না আসা ও চিটা ধান হওয়ায় লাখ লাখ টাকার ক্ষতির মুখে তাঁরা। কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কোম্পানি ও কৃষি বিভাগ।
১১ মিনিট আগে
নগরের আতুরার ডিপো এলাকায় প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা দি এশিয়াটিক কটন মিলস অ্যান্ড লিমিটেড নামে একটি কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিকেরা। আজ রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা...
৪২ মিনিট আগে