
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম রবিউল ইসলাম। তিনি নড়াইল সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি কাজে মোটরসাইকেলে নড়াইল সদর থানা থেকে মুকসুদপুর থানায় যাচ্ছিলেন রবিউল ইসলাম। পথে ভাঙ্গাপোল এলাকায় পৌঁছালে দ্রুতগামী বনফুল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
নিহত রবিউল ইসলাম মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের বজলার রহমান ওরফে হিরু মিয়ার ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
৭ মিনিট আগে
ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দোকান দখলের অপচেষ্টার অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন পুরান ঢাকার মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ীরা। বাহাদুর শাহ পার্কের দক্ষিণ পাশের নাজিমউদ্দীন বারো ভূঁইয়া মোটর পার্টস মার্কেট থেকে বাংলাদেশ মোটর পার্টস ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয় পর্যন্ত গতকাল...
৯ মিনিট আগে
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন প্রান্তিক খামারিরা। ফিডের দাম কমানোর আল্টিমেটাম দিয়ে ৩০ আগস্টের মধ্যে দাবি না মানলে ১ সেপ্টেম্বর আবারও আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১২ মিনিট আগে