
আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ল্যান্ড ক্রুজার খালাস না হওয়ায় শেষ পর্যন্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসে অনুষ্ঠিত নিলামে প্রতিটি ৯ কোটি ৬৭ লাখ টাকা দামের ২৪টি গাড়ি বিক্রির জন্য তোলা হয়। সেই নিলামে ১৪ জন অংশগ্রহণ করলেও কাঙ্ক্ষিত দর দেননি কেউই। ফলে প্রথম দফায় বিক্রি হয়নি সেসব গাড়ি। এবার সেই গাড়ি থেকে পাঁচটি কিনতে আগ্রহ দেখিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এদিকে প্রথম নিলামে কাঙ্ক্ষিত দর না ওঠায় এখন দ্বিতীয় নিলামে নতুন করে আরও ৬টি যুক্ত করে মোট ৩০টি গাড়ি নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ।
মূলত বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশি-বিদেশি অতিথিদের পরিবহনের জন্য এই গাড়ি ক্রয়ের কথা ভাবছে বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৫ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে পাঁচটি গাড়ি কেনার অনুমতি চেয়েছে। যদিও সেই চিঠির কোনো উত্তর গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মন্ত্রণালয় থেকে বন্দরে আসেনি।
চট্টগ্রাম কাস্টমসের নির্ধারিত রিজার্ভ ভ্যালু অনুযায়ী, প্রতিটি গাড়ি ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকায় কিনতে চাইছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে লাভবান হবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কেননা গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে বিলাসবহুল গাড়ির বিপরীতে দরপত্র জমা দেন মাত্র ১৪ জন। বাকি ১০টিতে কোনো দরপত্র জমা পড়েনি। নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল ৩ কোটি ১০ লাখ টাকা এবং সর্বনিম্ন দাম আসে মাত্র ১ লাখ টাকা। নিয়ম অনুযায়ী প্রথম নিলামে দরের ৬০ শতাংশ বা তার বেশি যিনি দর প্রস্তাব করবেন, তাঁর কাছে বিক্রির সুযোগ রয়েছে। এই হিসাবে ন্যূনতম ৫ কোটি ৮০ লাখ টাকা দর পড়লে বিক্রির সুযোগ ছিল।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, শুল্কমুক্ত সুবিধায় সাবেক এমপিদের আমদানি করা পাঁচটি গাড়ি রিজার্ভ ভ্যালু অনুযায়ী কিনতে চাইছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে রাজস্ব বাড়বে। কেননা প্রতিটি গাড়ির রিজার্ভ ভ্যালু নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা। প্রথম নিলামে এসব গাড়ির সর্বোচ্চ দাম উঠেছে ৩ কোটি ১০ লাখ ও সর্বনিম্ন দাম ১ লাখ টাকা।

ভারতের উড়িষ্যা উপকূলে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। তিনি সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকার ড. আব্দুর রহিমের পুত্র।
২১ মিনিট আগে
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ দেখিয়ে নোয়াখালীর হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে ফেরি মহানন্দা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। একই সময়ে সিট্রাক, স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচল করায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
২৯ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের সংঘাত, বহিরাগতদের হামলা ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। নিরপেক্ষ ও সুনির্দিষ্ট তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুবিধার্থেই এই সময় বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে...
৩৩ মিনিট আগে
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুর জন্ম দেওয়া নবজাতকের ডিএনএর সঙ্গে মামলার আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএর মিল পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে। আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন...
৩৭ মিনিট আগে