
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পাবনা জেল সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা জেলা কারাগারে বন্দী থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদ্রোগ ও ডায়াবেটিসজনিত রোগে অসুস্থবোধ করেন প্রলয় চাকি। এ সময় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে স্বজনেরা জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রলয় চাকি জেলার একসময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষ্মী দাস চাকির বড় ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তাঁর পাথরতলার বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর পর থেকে পাবনা জেলা কারাগারেই ছিলেন তিনি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে ‘সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স ইন দ্য কোস্টাল জোন অব বাংলাদেশ আন্ডার আ চেঞ্জিং ক্লাইমেট’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের...
২৫ মিনিট আগে
নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
তিন দিন ধরে জেলার বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে নিমজ্জিত। ফ্রিজে রাখা পচনশীল খাবার নষ্ট হয়ে যাচ্ছে, দেখা দিয়েছে তীব্র পানির সংকট। চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে মোবাইল ফোনসহ জরুরি যোগাযোগের মাধ্যমগুলো। সব মিলিয়ে আধুনিক জীবনযাত্রা এখন পুরোপুরি স্থবির।
৩৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে মার্চের প্রথম সপ্তাহে দেশে জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি ডিজেল ও অকটেনের চালান নিয়ে আজ শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে ভিড়ছে চারটি জাহাজ। আজ দুপুর থেকে রাত পর্যন্ত ১ লাখ ৯ হাজার টন ডিজেল নিয়ে তিনটি এবং ২৭ হাজার টন অকটেন নিয়ে একটি জাহাজ এসে ভিড়বে বন্দরে
৩৯ মিনিট আগে