
চট্টগ্রাম বন্দরের জট কমাতে ও সক্ষমতা বাড়াতে আগস্টে ৪৪২ কনটেইনার পণ্য ই-অকশনে বিক্রির উদ্যোগ নিয়েছে এনবিআর। দুটি ই-অকশনে মোট ২১০ লটে পণ্য ও ৮৬টি পুরোনো খালি কনটেইনার তোলা হবে। নির্ধারিত সময়ে অনলাইনে দরপত্র জমা দেওয়া যাবে।

চট্টগ্রামে পৃথক ‘কাস্টম হাউস আইসিডি’ ১ আগস্ট থেকে পুরোদমে কার্যক্রম শুরু করেছে। নতুন ৩০৬ অফিস কোডে ৬৫টি আমদানিপণ্যের বিল অব এন্ট্রি, চট্টগ্রাম বন্দরের শতভাগ রপ্তানি এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি-রপ্তানি শুল্কায়ন বাধ্যতামূলকভাবে পরিচালিত হচ্ছে।

চট্টগ্রাম বন্দরে থাকা ১০২ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এ জন্য অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে। আজ (২ জুন) মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউস ইতিহাসের সর্ববৃহৎ পণ্য চালানের নিলাম সম্পন্ন করেছে। প্রায় ২ হাজার ৮০০ টন পরিত্যক্ত ও অখালাসকৃত পণ্য অনলাইন নিলামে বিক্রি করে ১১ কোটি ৫৯ লাখ টাকার বেশি রাজস্ব আদায় করেছে সরকার।