
চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে (৩৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনের ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ জুন) বিকেলে চট্টগ্রাম চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত পুলিশের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মাঝিরঘাট রোডের মো. শফি মাঝির মেয়ে শারমিন আক্তার তামান্না। গত ১০ মে দিবাগত রাতে নগরের বহদ্দারহাট বারইপাড়া এলাকার বাসা থেকে তামান্নাকে বাকলিয়ায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পরদিন দুপুরে তামান্নার পক্ষে তাঁর আইনজীবী পুলিশের কাছে জামিন আদেশের কাগজপত্র উত্থাপনের পর জোড়া খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার না দেখিয়ে ছেড়ে দেয় বাকলিয়া থানা-পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৩০ দিনের একটি আটকাদেশে বায়েজিদ থানা-পুলিশ পরে তামান্নাকে হেফাজতে নেয়। এর পর থেকে তামান্না চট্টগ্রাম কারাগারে রয়েছেন।
আদালতের জিআরও শাখার কর্মকর্তা বলেন, গত ৩১ মে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে একাধিক লোক নিহতের ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া পৃথক পাঁচটি মামলায় শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। সোমবার আদালত শুনানি শেষে পাঁচ মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তিন সহপাঠী। কিন্তু স্কুলে না গিয়ে অটোরিকশায় পৌঁছে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যাওয়া। তবে অপরিচিত এলাকায় গিয়ে পথ হারিয়ে শেষ পর্যন্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারা।
৯ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধার চলাচলের রাস্তা বন্ধ ও জমি দখলের চেষ্টার অভিযোগে নাছিমা বেগম ও সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী মামলাটিকে পরিকল্পিত ও মিথ্যা বলে দাবি করেছেন।
১৩ মিনিট আগে
জ্যোৎস্না বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু সিকদার তাঁর স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি হয়।
১৮ মিনিট আগে
গেট পাসের বাড়তি ফি ও ট্রেইলরশ্রমিককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রেখেছেন ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলরের চালক-শ্রমিকেরা। বিকেল ৪টা থেকে পণ্য পরিবহন বন্ধ থাকায় ডেলিভারি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
২৫ মিনিট আগে