Ajker Patrika

প্রকাশ্য দিবালোকে পুলিশের পিকআপ ভ্যান চুরি, নগরজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ্য দিবালোকে পুলিশের পিকআপ ভ্যান চুরি, নগরজুড়ে চাঞ্চল্য
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে সড়কে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে টহল দলের সদস্যরা পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গেলে এক ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি উদ্ধার ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, পুলিশ সদস্যরা পিকআপ ভ্যানটি সড়কের পাশে রেখে একটি রেস্তোরাঁয় ভাত খেতে যান। খাবার শেষে ফিরে এসে তাঁরা গাড়িটি দেখতে পাননি।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল দলের সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত তিনজন সদস্য ছিলেন। তাঁরা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের রেস্তোরাঁয় ভাত খেতে যান।

আমিনুর রশিদ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে একজন ব্যক্তিকে গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। তাঁকে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত