Ajker Patrika

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫
বুধবার সকালে মিরপুর-১৩ নম্বরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর-১৩ সেকশন এলাকায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে প্রিন্স বাজারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সোয়া ৯ টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর ১৩ এ হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হলে পুলিশ ৩ থেকে ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার সকালে মিরপুর-১৩ নম্বরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
বুধবার সকালে মিরপুর-১৩ নম্বরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

পুলিশের তথ্য অনুযায়ী, আন্দোলনরত শ্রমিকেরা সেখানে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে বিএনপির চার থেকে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে মাথায় আঘাত পাওয়া দুজনসহ আহত ব্যক্তিরা মিরপুর-১৪ এলাকায় অবস্থিত মার্কস মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত