
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিয়েবাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামের প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা এক লাখ টাকা কেড়ে নিয়ে গেছে ডাকাতেরা।
জানা গেছে, প্রবাসী মান্নান ভূঁইয়ার মেয়ের বিয়ে উপলক্ষে গতকাল দুপুরে বাড়িতে অনুষ্ঠান হয়। সন্ধ্যায় কনেকে নিয়ে বরপক্ষ চলে যায়। বাড়িতে মান্নান ভূঁইয়ার বেশ কয়েকজন আত্মীয়স্বজন ছিলেন। রাত ৩টার দিকে একদল ডাকাত দোতলা বাড়ির সদর দরজার তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে। তারা বাড়িতে থাকা লোকজনকে বেঁধে স্বর্ণালংকার ও ঘরের নগদ টাকা লুট করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য ও ভুক্তভোগী পরিবারের আত্মীয় মো. নুরুল আনোয়ার বলেন, ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। ঘটনার পর বাড়ির সবাই আতঙ্কে আছেন। আজ শনিবার বউভাত হলেও মেয়ের পরিবারের কেউ যেতে পারছেন না।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে, তার আশপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। ডাকাত দল বাড়ির পেছনের ধানখেত দিয়ে পালিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘চক্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেন্দ্রিক আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। চক্রটিকে ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে