
জাল সনদ ব্যবহার করে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযুক্ত আমির আবদুল্লাহ খান চসিকের প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখার উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত।
এদিকে পাস না করেই চাকরি নেওয়ার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সাত দিনের মধ্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত ২ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সিটি করপোরেশন একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে।
মন্ত্রণালয়ে আমির আবদুল্লাহ খানের বিরুদ্ধে ৪৪ পৃষ্ঠার একটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগের সঙ্গে ডকুমেন্টও সরবরাহ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, আমির আবদুল্লাহ খানের নিয়োগের সময় বয়স ছিল ৩৭ বছর। অথচ সরকারি চাকরিতে সে সময় প্রবেশের বয়সসীমা ছিল ৩০ বছর। এ ছাড়া প্রকৌশলী হিসেবে নিয়োগ পাওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেননি তিনি। তার পরও সাত বছর আগে উপসহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান আমির।
তথ্যমতে, তৎকালীন এক প্রধান প্রকৌশলীর প্রভাবে ২০০৫ সালে নিয়োগ পান আমির আবদুল্লাহ। এ ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। অন্যদিকে তিনি সিটি করপোরেশনে চাকরি করলেও চকবাজারের আলী প্লাজায় টিভি-ফ্রিজ মেকানিকের কাজ করেন।
আজকের পত্রিকার হাতে আসা তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আমির আবদুল্লাহ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা পরীক্ষার্থী ছিলেন ১৯৯৬ সালে। কোর্স শেষে সনদ গ্রহণ করেন ১৯৯৭ সালে। ওই সনদের মেয়াদ ছিল এক বছর। কিন্তু কোর্স শেষের ওই সনদ দিয়েই ২০০৫ সালের ২৭ এপ্রিল ডিপ্লোমা প্রকৌশলী পরিচয়ে বাতি পরিদর্শক হিসেবে সিটি করপোরেশনে যোগদান করেন তিনি। অথচ তিনি ওই সময় ডিপ্লোমা পাস করতে পারেননি।
সিটি করপোরেশন সূত্র জানায়, নথিতে আমির আব্দুল্লাহ বাতি পরিদর্শকের স্ববেতনে উপসহকারী প্রকৌশলী হিসেবে ২০০৯ সালে ১৫ ডিসেম্বর যোগদান করেন। অথচ তিনি ডিপ্লোমা পাসই করেননি। মেয়রের অনুমোদনও ছিল না তখন। এসব বিষয়ে জানতে আমির আবদুল্লাহ খানের মোবাইল ফোনে বারবার কল দিলেও সাড়া দেননি তিনি।

মালয়েশিয়ায় পাঠানোর নামে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইকবাল হোসেনের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নিয়েছিল দালালচক্র। নির্ধারিত দিনে ইকবাল বিমানবন্দরে গেলে দায়িত্বে থাকা কর্মকর্তারা কাগজপত্র জাল বলে শনাক্ত করেন এবং তাঁকে ফেরত পাঠান। এখন টাকা ফেরত চাইলে দালালচক্র উল্টো তাঁকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ।
৭ মিনিট আগে
বিকেল পৌনে ৪টার দিকে জনি ওই এলাকার একটা গলি থেকে বের হয়ে রাস্তায় আসেন। এ সময় হেলমেট পরিহিত দুই যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি জনির কোমরের নিচে বিদ্ধ হয়। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। জনিকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
১২ মিনিট আগে
দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাহানপুর গ্রামে আলমের চাতালের ধানের গুদামে অভিযান চালিয়ে এই সার উদ্ধার করেন বীরগঞ্জ উপজেলা কৃষি
২৯ মিনিট আগে
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসও রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী।
৩৪ মিনিট আগে