
দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৯৮ বস্তা টিএসপি (ট্রিপল সুপারফসফেট) সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাহানপুর গ্রামে আলমের চাতালের ধানের গুদামে অভিযান চালিয়ে এই সার উদ্ধার করেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা।
পরবর্তী সময়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি অবৈধভাবে মজুত রাখা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেন এবং ওই গুদামঘরটি সিলগালা করে দেন।
জব্দ করা সারগুলোর মালিক ওই গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক মো. আলমগীর হোসেন।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, অবৈধভাবে মজুত করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা। জব্দ করা সারগুলো সরকারি দামে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

আসন্ন ঈদের আগেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নির্মাণাধীন বাস-বে, যাত্রীছাউনি ও ফুটওভার ব্রিজের কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ...
৮ মিনিট আগে
নাফিজের পরিবার চট্টগ্রাম নগরে বসবাস করে। দুই দিন আগে তাঁরা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরে নামাজ শেষে নাফিজ পুকুরে গোসল করতে নামেন। সাঁতার না জানায় পানিতে ডুবে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ক্ষুদ্র গোপালপুর গ্রামে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন এলাকাবাসী। এই ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি মো. আব্দুল আলিম (৫৫) ও তাঁর ছেলে মো. অমি (২৭) আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত ছয় বছরের শিশু মোহাম্মদ আয়ানের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভের ২৪ ঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ১৩ লাখ টাকার সমঝোতা করেছে পরিবারটি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
৩০ মিনিট আগে