Ajker Patrika

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে
ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসও রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী।

আজ শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনের সড়ক থেকে তাঁদের আটক করা হয়। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক চারজনকে প্রথমে শাহবাগ থানায় নেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীকে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের ওপর চুনকালি লাগাতে দেখা যায়। এ সময় এক পুলিশ সদস্য তাঁকে সরিয়ে দেন।

chunkali1

ওই নারী গণমাধ্যমকে বলেন, তিনি রবীন্দ্রনাথের ছবিতে কালি দিয়েছেন। তাঁর দাবি, রবীন্দ্রনাথ বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানাতে তাঁরা সেখানে গিয়েছিলেন।

ওই নারী আরও দাবি করেন, রবীন্দ্রনাথের জমিদারিতে মুসলমানদের ওপর অত্যাচার-নিপীড়ন চালানো হয়েছিল। বাংলাদেশের দেয়ালে রবীন্দ্রনাথের ছবি দেখতে চান না জানিয়ে তিনি বলেন, তাঁরা বাংলাদেশের গুণীজন ও বাংলাদেশপন্থীদের ছবি দেখতে চান। তাঁদের লড়াই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে।

এর আগে গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ফুটপাতের পাশের দেয়ালে উপমহাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। তাঁদের মধ্যে রয়েছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত