
ভারতের রাজস্থানের আজমের সেন্ট্রাল জেলের সাবেক কর্মকর্তা দিব্যা চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালত তাঁকে সেই কারাগারেই পাঠানোর নির্দেশ দিয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দীকে নিয়মবহির্ভূতভাবে নিজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে লাগানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
শুক্রবার (৯ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুই মাসের বেশি সময় পলাতক থাকার পর গত বুধবার দিব্যাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে রাজস্থানের কোটা শহরের একটি আবাসিক ভবন থেকে দিব্যাকে গ্রেপ্তার করা হয়। আজমের পুলিশের সাইবার সেলের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
এর আগে গত ৫ আগস্ট এক কারারক্ষীর অভিযোগের ভিত্তিতে দিব্যার বিরুদ্ধে এফআইআর করা হয়। এ ঘটনায় মামলা করার জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
মামলার আরও এক অভিযুক্ত কারারক্ষী সোনিয়া চৌধুরী এখনো পলাতক। অভিযোগ রয়েছে, দুই নারী বন্দীকে কারাগার থেকে বের করে দিব্যার বাসায় নিয়ে যাওয়ার কাজে তিনি সহায়তা করেছিলেন। ঘটনার পর দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয় এবং বিকানের সেন্ট্রাল জেলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তাঁরা সেখানে যোগ না দিয়ে পলাতক ছিলেন।
আজমেরের পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়ালা জানান, গত ১২ জুলাই এই ঘটনার সূত্রপাত। অভিযোগ অনুযায়ী, ওই দিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দী কিরণ ও সান্নাকে প্রয়োজনীয় নিয়মকানুন অনুসরণ না করেই কারাগার থেকে বের করে নিয়ে যান দিব্যা।
পুলিশের দাবি, কারারক্ষীদের আপত্তি উপেক্ষা করে দিব্যা নিজের ব্যক্তিগত গাড়িতে ওই দুই নারীকে তাঁর বাসায় নিয়ে যান। সেখানে তাঁদের দিয়ে ঘর পরিষ্কারসহ বিভিন্ন গৃহস্থালির কাজ করানো হয়। বন্দীদের বাইরে নেওয়ার প্রয়োজনীয় নথিপত্র না থাকায় দায়িত্বে থাকা কারারক্ষীরা আপত্তি জানিয়েছিলেন। এ সময় আপত্তিকারী কারারক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে দিব্যার বিরুদ্ধে।
পরে দিব্যার বাসা থেকে ওই দুই নারী বন্দীকে পুনরায় আটক করে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। ঘটনাটি ভারতের কারাগারের নিরাপত্তা, বন্দীদের ব্যবস্থাপনা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে।

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির দেশে ফেরা এবং রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর ভারতে আসার ঘোষণা দিয়ে প্রকাশিত একটি ভিডিও ইনস্টাগ্রামে ৬৪ লাখ লাইক এবং ১ লাখ ২৫ হাজারের বেশি মন্তব্য পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য প্রিন্ট।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারপতি নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আদালতটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
২ ঘণ্টা আগে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলোকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার ৩৮১-১৬৭ ভোটে গৃহীত এক প্রস্তাবে সংগঠনটির প্রভাব মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়....
৩ ঘণ্টা আগে
ইতালির একটি ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদাম থেকে প্রায় ৩০ হাজার বোতল ওয়াইন চুরি হয়েছে। চুরি হওয়া এসব ওয়াইনের মূল্য প্রায় ৫০ লাখ ইউরো। ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে.....
৪ ঘণ্টা আগে