জাদুর অস্তিত্ব অস্বীকার করার সুযোগ নেই। কোরআন ও হাদিসে এর উল্লেখ পাওয়া যায়। তবে বাস্তব জীবনে কারও শারীরিক বা মানসিক অসুস্থতা দেখা দিলেই সেটিকে জাদুর প্রভাব হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। অনেক লক্ষণ সাধারণ অসুস্থতা, মানসিক চাপ বা অন্য কোনো চিকিৎসাগত সমস্যার কারণেও দেখা দিতে পারে। তাই এমন পরিস্থিতিতে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি কেউ যদি কালো জাদুর আশঙ্কা করেন, শরিয়তসম্মত রুকইয়াহ ও দোয়া-জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন।
কারও ওপর কালো জাদুর প্রভাব পড়লে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক অস্বাভাবিকতা দেখা দেয়। এর উল্লেখযোগ্য ১০টি লক্ষণ নিচে তুলে ধরা হলো:
১. অস্বাভাবিক শারীরিক সমস্যা: হঠাৎ গুরুতর অসুস্থতা বা তীব্র মাথাব্যথা, যা মেডিকেল টেস্টে ধরা পড়ে না। শরীরে অকারণে দুর্বলতা ও নির্দিষ্ট স্থানে ব্যথা বা অবশ ভাব থাকা।
২. অস্বস্তিকর স্বপ্ন ও আচরণ: বারবার ভয়ংকর স্বপ্ন দেখা, ঘুমের মধ্যে চিৎকার করা, সব সময় ঝিমানো, অনবরত হাই তোলা ও কান্নাকাটি করা।
৩. একাকিত্ব ও বিষণ্নতা: অকারণে রাগ বা ভয় পাওয়া, সব সময় একা থাকতে চাওয়া এবং ক্ষুধামন্দায় ভোগা।
৪. অস্বাভাবিক আচরণ ও আলসেমি: নিজের অজান্তে অদ্ভুত শব্দ করা কিংবা ঘরসংসার ও স্বাভাবিক কাজে অনীহা।
৫. বিবাহিত জীবনে অশান্তি: কারণ ছাড়াই স্বামী-স্ত্রীর মধ্যে অস্বাভাবিক ঘৃণা, দূরত্ব তৈরি হওয়া বা দৈহিক সম্পর্কের প্রতি চরম অনীহা।
৬. ধর্মীয় কাজে বাধা: কোরআন তিলাওয়াত শুনতে বা করতে কষ্ট হওয়া, নামাজ ও জিকিরে চরম অস্বস্তি লাগা।
৭. গৃহস্থালিতে অশান্তি: বাড়িতে অকারণ ঝগড়া বা দুর্ঘটনা ঘটা এবং বিষাক্ত বা কালো প্রাণীর (যেমন সাপ, কালো কুকুর) অস্বাভাবিক উপস্থিতি।
৮. অতিপ্রাকৃত ঘটনা: অদৃশ্য শব্দ শোনা, ছায়া দেখা বা ঘরের জিনিসপত্র নিখোঁজ হওয়া।
৯. শারীরিক পরিবর্তন: হঠাৎ চেহারা বা চুলে অস্বাভাবিক পরিবর্তন আসা এবং চিকিৎসা দিয়ে সারানো যায় না—এমন নীল-কালো দাগ পড়া।
১০. রুকইয়াহ চলাকালে প্রতিক্রিয়া: কোরআনিক চিকিৎসা (রুকইয়াহ) চলাকালে প্রচণ্ড মাথাব্যথা, বমি বা অস্থিরতা দেখা দেওয়া।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের অন্যতম হলো সালাত বা নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নির্ধারিত নামাজ আদায় করা প্রত্যেক বালেগ (প্রাপ্তবয়স্ক) ও সুস্থ মস্তিষ্কের মুসলিমের ওপর আবশ্যক বা ফরজ। এই পাঁচ ওয়াক্তের সর্বশেষ নামাজ হলো এশার নামাজ। আরবিতে যাকে বলা হয় صلاة العشاء; সালাতুল ইশা।
১ দিন আগে
ধর্মীয় পাঠকদের অন্যতম আকর্ষণের জায়গা আন্তর্জাতিক ইসলামি বইমেলা। দেশি-বিদেশি প্রকাশনীগুলো যখন নান্দনিক সাজে স্টল সাজিয়ে বসে, নতুন বইয়ের ঘ্রাণে যখন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব চত্বর ম-ম করে, তখন দূর-দূরান্ত থেকে এখানে ছুটে আসেন ধর্মপ্রাণ লেখক-পাঠক। স্টল ঘুরে উল্টেপাল্টে বই দেখা
১ দিন আগে
প্রশ্ন: শরিয়াহর আলোকে জাদু বা সিহরের বাস্তবতা কতটুকু? কোনো ব্যক্তি বা পরিবার জাদুগ্রস্ত হলে তাদের আচরণ ও শরীরে কী কী সুনির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায়? কোরআন-সুন্নাহ নির্দেশিত শরিয়াহসম্মত উপায়ে এর স্থায়ী প্রতিরোধ ও প্রতিকার কীভাবে সম্ভব? জানতে চাই।
১ দিন আগে