
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর নামে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ইকবাল হোসেনের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নিয়েছিল দালাল চক্র। নির্ধারিত দিনে ইকবাল বিমানবন্দরে গেলে দায়িত্বে থাকা কর্মকর্তারা কাগজপত্র যাচাই করে সেগুলো জাল বলে শনাক্ত করেন এবং তাঁকে ফেরত পাঠান। এমনি পরিস্থিতিতে টাকা ফেরত চাইলে দালাল চক্র এখন ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে থানায় লিখিত অভিযোগ করেছে পরিবারটি।
৮ অক্টোবর সোনারগাঁ থানায় ইকবাল হোসেনের ছেলে রিফাত হোসেন (২৭) বাদী হয়ে চারজন নামীয় এবং আরও দুই-তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, নোয়াগাঁও ইউনিয়নের গৌরবর্দী গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতিবেশী কবির হোসেন (৪৫) এবং তাঁর সহযোগী সুমি আক্তার (৩৭), জুলেখা আক্তার (৭১) ও জাহাঙ্গীর (৪০) ২০২৩ সালের ২১ মার্চ থেকে ২০২৪ সালের ১৯ মে পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা নেন।
অভিযোগ অনুযায়ী, পরে কবির হোসেন ইকবাল হোসেনকে ভিসা, বিমানের টিকিট ও আনুষঙ্গিক কাগজপত্র দেন। ইকবাল হোসেন বিমানবন্দরে গেলে দায়িত্বে থাকা কর্মকর্তারা কাগজপত্র যাচাই করে সেগুলো জাল বা ভুয়া বলে শনাক্ত করেন এবং তাঁকে ফেরত পাঠান।
লিখিত অভিযোগে আরও বলা হয়, ভুয়া ভিসার বিষয়টি প্রকাশ পাওয়ার পর টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তিরা টালবাহানা শুরু করেন এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি দেন। বিষয়টি নিয়ে সালিস বসলেও মীমাংসা হয়নি।
অভিযোগে প্রধান অভিযুক্ত কবির হোসেন আত্মগোপনে রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং এলাকায় আরও একাধিক ব্যক্তির সঙ্গে একই ধরনের প্রতারণা করেছেন।
আইনগত ব্যবস্থা নেওয়া ও আত্মসাৎ করা টাকা উদ্ধারের লক্ষ্যে থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আসন্ন ঈদের আগেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নির্মাণাধীন বাস-বে, যাত্রীছাউনি ও ফুটওভার ব্রিজের কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ...
১৯ মিনিট আগে
নাফিজের পরিবার চট্টগ্রাম নগরে বসবাস করে। দুই দিন আগে তাঁরা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরে নামাজ শেষে নাফিজ পুকুরে গোসল করতে নামেন। সাঁতার না জানায় পানিতে ডুবে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৩ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ক্ষুদ্র গোপালপুর গ্রামে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন এলাকাবাসী। এই ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি মো. আব্দুল আলিম (৫৫) ও তাঁর ছেলে মো. অমি (২৭) আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত ছয় বছরের শিশু মোহাম্মদ আয়ানের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভের ২৪ ঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ১৩ লাখ টাকার সমঝোতা করেছে পরিবারটি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
৪১ মিনিট আগে