
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচন আগামীকাল বুধবার। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার সকাল থেকেই ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) ভোটের নানা সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা থেকে সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
আজ মঙ্গলবার সকাল থেকেই নগরীর কান্দিরপাড় জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে পাঠানো হচ্ছে এ নির্বাচনী সরঞ্জাম।
কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সব সরঞ্জাম পাঠানো হচ্ছে। ভোটাররা কোনো ভয় বা সংকোচ ছাড়া ভোট দিতে আসবেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। প্রার্থীরা যেভাবে আচরণবিধি মেনে প্রচারণা চালিয়েছেন, তেমনি নির্বাচনের দিনও সে শৃঙ্খলা বজায় রাখবেন। সকলের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন হবে।’
এদিকে আগামীকাল অনুষ্ঠিতব্য কুসিক নির্বাচন সুষ্ঠু করতে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং করেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহম্মেদ। এ সময় এসপি জানান, নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার সব নেওয়া হয়েছে। নগরীর অন্তত ৭৫টি জায়গায় তল্লাশিচৌকি বসানো হয়েছে। ২৭টি ওয়ার্ডে ২৭ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন, পাশাপাশি ভোটের মাঠে ৩ হাজার ৬০৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আজ থেকেই কাজ করছেন।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
কুসিক নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। আগামীকাল সব কটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

জ্বালানি তেল নেই বলায় নোয়াখালীর সুবর্ণচরে নূরানী ফিলিং স্টেশনে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে হামলার সময় চরজব্বার থানার পরিদর্শক ও একজন কনস্টেবল উপস্থিত থাকলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে জানা গেছে।
২০ মিনিট আগে
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ার বন্দিশালায় (গেমঘর) অমানবিক নির্যাতনে মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ধূয়াসার গ্রামের মো. জহিরুল আকন (২৫) নামের এক যুবক মারা গেছেন।
২৮ মিনিট আগে
পানছড়ি উপজেলায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকানের কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
আটোয়ারীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রিফাত নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার আটোয়ারী-পঞ্চগড় আঞ্চলিক সড়কের শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুলসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে