
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ বেড়েছে। ২০১৭ সালের নির্বাচনে ১৫৩ জন প্রার্থীর মধ্যে ৭৩ জনের শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক বা মাধ্যমিকের নিচে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর ছিল ৪৩ জন প্রার্থীর।
এবারের নির্বাচনে ১৪৪ জন প্রার্থীর মধ্যে ৬২ জনের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা মাধ্যমিকের নিচে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রার্থীর সংখ্যা ৫০ জন। একদিকে স্বল্পশিক্ষিতদের সংখ্যা কমেছে অন্যদিকে উচ্চশিক্ষিত প্রার্থীর সংখ্যা বেড়েছে।
আজ রোববার কুমিল্লা টাউন হল কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা মহানগর ও জেলা শাখা।
কুসিক নির্বাচনে প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুজন জেলা কমিটির সভাপতি শাহ মো. আলমগীর খান। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক আলী আহসান টিটু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর কমিটির সভাপতি আনিসুর রহমান আকন্দ। সঞ্চালকের ভূমিকায় ছিলেন যুগ্ম সম্পাদক জেলা কমিটি রেজবাউল হক রানা।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এ ছাড়া মহানগর কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্র, ভোটার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, মন্ত্রী ও সংসদ সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, প্রার্থী ও সমর্থক ও সচেতন নাগরিকদের প্রতি তাঁদের দায়িত্ব ও কর্তব্য পালনসহ দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই গরু ও মদের চালান জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
৪ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় একটি বটগাছের নিচে বস্তার ভেতর থেকে ১৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
অর্থ আত্মসাৎ মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ২৯ পয়সা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন।
১৫ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে।
২৭ মিনিট আগে