
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবীব বলেছেন, ‘ভোটকেন্দ্রে কোনো ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না। বুথে সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। কমিশন কুমিল্লায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে চায়। এ ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কেউ অনিয়মে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আজ সোমবার কুসিক নির্বাচন উপলক্ষে নগরীর বাদুরতলায় নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ১০৫টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
চিঠি দিয়েও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা থেকে সরানো যায়নি। এ প্রসঙ্গে ইসি আহসান হাবীব বলেছেন, কমিশনের আদেশের পরও এলাকা না ছাড়ায় কমিশনের সম্মান যায়নি। সম্মান গেল কার?
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, নির্বাচন কমিশন সচিবালয়ের ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
সংসদ সদস্য বাহারের ব্যাপারে জানতে চাইলে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশন আইনগত বাধ্যবাধকতায় কোনো জনপ্রতিনিধিকে বাড়ি থেকে জোর করে বের করতে পারেন না। তবে তিনি (সংসদ সদস্য বাহার) যে কমিশনের চিঠির আদেশ মানলেন না, এতে সম্মান গেল কার?’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৬ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
৩১ মিনিট আগে