‘আমরা তো বলতে পারি না এখনই এলাকা ত্যাগ করুন’—এমপি বাহার প্রসঙ্গে সিইসি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ থাকলেও তা না মেনে সেখানে অবস্থান করছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। এ ব্যাপারে ইসি বলছে, তাঁকে চিঠি দেওয়াই যথেষ্ট। এর বেশি কিছু আর কি করার থাকে?
আজ রোববার দুপুরে সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বর্তমান কমিশনের সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘একবার চিঠি দেওয়া হয়েছে। পরবর্তীতে এলাকা ত্যাগের চিঠি দেওয়া হয়েছে। তাঁর (এমপি বাহার) জন্য এটাই তো যথেষ্ট।’
সিইসি বলেন, ‘এমপি একজন সম্মানিত ব্যক্তি। তাঁকে আমরা চিঠি দিয়েছি। এখন আমরা তো বলতে পারি না যে, আপনি এখনই বের হয়ে যান।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে দুজন নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। দুজনই বলেন, একজন এমপি হয়ে যদি নিজের সম্মান না রাখতে পারেন, তাহলে কী করার আছে। ওই দুই ইসির একজন বলেন, তাঁর (এমপি বাহার) বুদ্ধি নেই! তাঁকে এখন ম্যাজিস্ট্রেট জরিমানা করলে বিষয়টা ভালো দেখাবে?
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
- ইসির নির্দেশ মানছেন না এমপি বাহার
- অভিযোগের পর অভিযোগ
- কুসিক নির্বাচনে উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ বেড়েছে
- ভোটকেন্দ্রে কোনো ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না: ইসি আহসান হাবীব
- ইসির অসহায়ত্ব প্রকাশ ভালো লক্ষণ নয়: সুজন
- প্রচার শেষ, উৎসবের অপেক্ষা
- নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসপি ফারুক
- কুসিক নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ইভিএমসহ ভোটের সরঞ্জাম
- এমপি বাহারকে নিয়ে ইসির অসহায়ত্ব সরকারের সদিচ্ছার অভাব: গয়েশ্বর









