
কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) অসহায়ত্বের জন্য সরকারের সদিচ্ছাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর ভাষায়, ‘নির্বাচন কমিশনের অসহায়ত্ব নিয়ে দৌরাত্ম্য করবেন (এমপি বাহার), তার মানে হলো সরকারের অসদিচ্ছার বহিঃপ্রকাশ।’
রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আজ মঙ্গলবার এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। বিএনপি নেতা গৌতম চক্রবর্তী স্মরণে এই সভার আয়োজন করা হয়।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব বিস্তার করায় সরকার দলের এমপি বাহারকে নিয়ে রীতিমতো জেরবার ইসি। তাঁকে এলাকা ছাড়ার নির্দেশ দিলেও ইসির সেই নির্দেশ কানে তোলেননি তিনি। এই অবস্থায় তাঁকে নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছেন ইসি।
কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সরকার ভালো করে জানে। আর বাহার একজন সংসদ সদস্য, যিনি সরকারেরই অংশ। অপরাধমূলক কাজ থেকে বিরত রাখা সরকারের দায়িত্ব।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির জট নিরসন হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে ৩২ জন কর্মকর্তাসহ মোট ২৪২ কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম ওয়াসা।
২৯ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নারীর একসঙ্গে প্রসব করা পাঁচ নবজাতকের মধ্যে চারটির মৃত্যু হয়েছে। এখন শুধু বেঁচে আছে একটি ছেলে সন্তান। তবে জীবিত শিশুটির অবস্থায়ও আশঙ্কাজনক। চিকিৎসকেরা বলছেন, নির্ধারিত সময়ের আগে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় নানা জটিলতায় এদের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
২ ঘণ্টা আগে
ঢাকার সাভারে শারমিন আক্তার লিজা (৩৬) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে আমিনবাজারের বড়দেশী হাজিনগর এলাকা থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, হত্যার আগে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ আটকের চেষ্টা করছে।
২ ঘণ্টা আগে