
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যের অ্যাডহক কমিটি বানিয়ে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এ সিদ্ধান্ত জানিয়েছে তারা। অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে।
গত পরশু বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে করা প্রতিবেদন ক্রীড়া পরিষদের কাছে জমা দেয় তদন্ত কমিটি। আজ ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়ার কথা জানান।
তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটিতে আছেন রাশনা ইমাম, আতহার আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ফাহিম সিনহা।
আজ জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বলেন, ‘এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সকল ক্রীড়াকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ফেডারেশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয় ক্রীড়া সংস্থাসমূহ এনএসসি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে এবং যদি সেখানে কোনো অনিয়ম দেখা যায়, সে ক্ষেত্রে এনএসসি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে।’
জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারা ২১-এ জাতীয় ক্রীড়া পরিষদকে ক্ষমতা দেওয়া হয়েছে যেকোনো পরিস্থিতে অ্যাডহক কমিটি নিয়োগ দেওয়ার। প্রথমে আমিনুল এহসান তুলে ধরেন গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে অনিয়ম ও কারচুপি বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন।

ফিফা আসিয়ান কাপে শেষটা ভয়াবহ এক অভিজ্ঞতায় রূপ নিল বাংলাদেশের জন্য। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার তোপের মুখে পড়ে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে জামাল-হামজারা। প্রথমার্ধেই ৬ গোল হজম করার পর শেষ দিকে গিয়ে আরও ৩ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। রোমাঞ্চকর এই জয়ে
৩৪ মিনিট আগে
কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের পুনঃসংস্কারের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। ডিসেম্বরে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি-থ্রির টোয়েন্টি খেলা শুরুর আগে বাকি কাজ শেষ হবে
১ ঘণ্টা আগে
মাত্র ১৭ বছর বয়সে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সবচেয়ে কম বয়সী ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের কাভান সুলিভান।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ছয় গোল হজম করল বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বিরতিতে ইন্দোনেশিয়া এগিয়ে ৬–১ গোলে। হ্যাটট্রিক করেন মিচেল লি বাকের। ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। রোমেনি ওলের
২ ঘণ্টা আগে