
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য (কুমিল্লা-৬) আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী আজকের পত্রিকা’কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রচারের শুরুতেও আ ক ম বাহাউদ্দিনকে সতর্ক করা হয়েছিল।
এর আগে, কুসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করে চিঠি দেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু।
চিঠিতে বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় অবস্থান, দলীয় কার্যালয় ও বিভিন্ন হল ব্যবহার করে মহানগর, আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীদের নিয়ে সভা, প্রচার-প্রচারণা করার অভিযোগ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম চালানোর অভিযোগও আনা হয়।
তখন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানিয়েছিলেন, ‘অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
তবে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিলেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

ময়মনসিংহের নান্দাইলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে।
৬ মিনিট আগে
শীত আসার আগেই বাজারে নতুন আলু তুলে ভালো দাম পাওয়ার আশায় নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আমন ধান কাটার পরপরই উপজেলার বিভিন্ন মাঠে আলু রোপণ শুরু হয়েছে। গত মৌসুমে আলুর দাম কম থাকায় লোকসান হলেও এবার অনুকূল আবহাওয়া ও সারের স্বাভাবিক সরবরাহে আশাবাদী তাঁরা।
৯ মিনিট আগে
যশোরের কেশবপুরে ভেজাল শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে এ জরিমানা করা হয়।
১২ মিনিট আগে
রাজধানীর শাহ আলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
১৬ মিনিট আগে