
পোষ্য প্রাণীর আধুনিক চিকিৎসা, উন্নত রোগ নির্ণয়, জটিল অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার সুবিধা নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম স্পেশালাইজড ভেটেরিনারি কেয়ার (সিএসভিসি)। নগরীর দক্ষিণ খুলশী এলাকায় সোমবার (১২ অক্টোবর) বিকেলে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি এম এয়াকুব আলী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর এবং ইনফ্লুয়েন্সার পাপড়ি সিকদার।

উদ্যোক্তাদের দাবি, চট্টগ্রামে পোষ্য প্রাণীর জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হাসপাতালটি আধুনিক পশুচিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে জরুরি চিকিৎসা, জটিল রোগ নির্ণয়, অস্ত্রোপচার ও অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বর্তমানে নগরজীবনে কুকুর, বিড়ালসহ বিভিন্ন পোষ্য প্রাণী অনেক পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তবে এসব প্রাণীর জটিল রোগ, দুর্ঘটনা কিংবা গভীর রাতে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে উপযুক্ত সেবা পাওয়া অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে ২৪ ঘণ্টা পশু চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে।
হাসপাতালটিতে রয়েছে ২৪ ঘণ্টা জরুরি পশুচিকিৎসা, উন্নত রোগ নির্ণয়ের ব্যবস্থা, বিশেষায়িত অস্ত্রোপচার, নিবিড় পরিচর্যা এবং অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার সুবিধা। পাশাপাশি পোষ্য প্রাণীর রোগ প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
এয়াকুব গ্রুপের কো-চেয়ারম্যান নাহিদ ফারহানার উদ্যোগে একদল পশুচিকিৎসক ও পেশাজীবীর সমন্বয়ে গড়ে উঠেছে সিএসভিসি। উদ্যোক্তা ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সবাই চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভিএএসইউ) প্রাক্তন শিক্ষার্থী। তাঁদের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও আধুনিক চিকিৎসাপদ্ধতির সমন্বয়ে পোষ্য প্রাণীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, ‘মানুষের মতো প্রাণীদেরও অসুস্থতা ও দুর্ঘটনার সময় যথাযথ চিকিৎসা প্রয়োজন। পোষ্য প্রাণীর জন্য আধুনিক, মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, পশুচিকিৎসার ক্ষেত্রে আধুনিক রোগ নির্ণয়, দক্ষ চিকিৎসক, উন্নত চিকিৎসা সরঞ্জাম ও নিবিড় পরিচর্যার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাসপাতালটির পরিচালক ডা. পার্থ সামন্ত বলেন, পোষ্য প্রাণীর অনেক অসুস্থতা ও দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সেবা নিশ্চিত করতে হাসপাতালটি কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. শুভ কান্তি দাশ, ডা. মো. আসলাম হোসেন, ডা. উম্মে খায়ের ফাতেমা সাদী, ডা. ফারজানা আক্তার, ডা. কাজী আসমা আকতার, ডা. অন্দ্রীলা আক্তার, ডা. মুহাম্মদ সায়েম আব্দুল্লাহ, ডা. আরফানুল সাইফ, ডা. মো. শাহাদাত হোসেন, ডা. নাজিফা তাবাসসুম আরশী, ডা. মো. নাঈম উদ্দিন নিপু, ডা. বৃষ্টি ধর নন্দিতা এবং প্রকৌশলী ময়ূখ দে।

গাজীপুরের শ্রীপুরে মার্কেট থেকে কেনা একটি আইফোন জব্দ এবং ট্র্যাকিং খরচের কথা বলে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান টিটু।
৩ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন, মদ, দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ, সাতটি মোবাইল ফোন ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
আবেদনকারী ফরিদ দাড়িয়া বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে লোহারংক খাল দখল করে এলাকার কিছু ব্যক্তি ঘরবাড়ি নির্মাণ করে আসছেন। খালটি দখল হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে আমরা গ্রামবাসী মিলে খালটি দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করি।
৭ মিনিট আগে
সেলুনের নাম ‘অশিক্ষিত রাজু সেলুন জোন’ রাখার পেছনের ঘটনা তুলে ধরে রাজু আহমেদ বলেন, ‘আসলে মানুষ কখনোই অশিক্ষিত হতে চায় না। বেঁচে থাকার তাগিদে অল্প বয়সেই উপার্জনের জন্য কাজে নেমে পড়তে হয়। একজন শিক্ষিত ব্যক্তি অনেক মানুষের সামনে আমাকে বলেছিলেন, “তুমি নাপিত, তুমি অশিক্ষিত, তুমি আমার সঙ্গে কী কথা বলবা?” ক
২ ঘণ্টা আগে