প্রাণী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, প্রয়োজন সহমর্মিতা: পাখি হাতে নিয়ে প্রধানমন্ত্রী
কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘যত্ন নিতে না পারলেও অন্তত কোনো প্রাণীর ক্ষতি করা থেকে যেন আমরা সবাই বিরত থাকি।’

ফল খাওয়ায় বিশেষজ্ঞ ছিল ‘নরকের মুরগি’-খ্যাত ডাইনোসর
৬ কোটি ৫০ লাখ বছরের বেশি আগে পৃথিবীতে বিচরণ করত ছোট আকারের এক অদ্ভুত ডাইনোসর। নাম ‘ইনফার্নোগ্যালাস’, যার অর্থ ‘নরকের মুরগি’। মাংসাশী ডাইনোসরের মতো ভয়ংকর শিকারি না হলেও ফল খাওয়ার ক্ষেত্রে এটি ছিল বেশ দক্ষ। আধুনিক টিয়ার মতোই বড় বীজ থেকে ফলের শাঁস আলাদা করে খেতে পারত প্রাণীটি।

দল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, রহস্য কী
প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলেই এই দ্বীপের লাল কাঁকড়াগুলো সাগরের দিকে ছুটে। বন, সড়ক ও সেতু পেরিয়ে সাগরের দিকে ছুটতে থাকা কাঁকড়াগুলো দেখে মনে হয়, এই দ্বীপে হয়তো কোনো মানুষ নেই! পুরো রাস্তা দখল করে চলছে কাঁকড়া। কিন্তু কেন প্রতিবছর এত কাঁকড়া এক সঙ্গে দল বেঁধে জঙ্গল ছেড়ে সাগরের দিকে যায়...

ছয় জেব্রার বিনিময়ে ৩টি বাঘ এল গাজীপুর সাফারি পার্কে
প্রাণী বিনিময় চুক্তির আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুরের সাফারি পার্কে আনা হয়েছে দুটি মাদি ও একটি পুরুষসহ তিনটি বাঘ। বিনিময়ে সাফারি পার্ক থেকে চট্টগ্রাম চিড়িয়াখানাকে ছয়টি জেব্রা দেওয়া হবে। এরই মধ্যে তিনটি জেব্রা হস্তান্তর করা হয়েছে।












