
কক্সবাজারের টেকনাফে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউনুছ সিকদার হত্যা মামলার আসামি মোহাম্মদ সিদ্দিককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়েদ নূর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ৬ নভেম্বর রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী কহিনুর আক্তার (৪১) বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলা করার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়।
ওসি জায়েদ নূর আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আসামি। তাঁর বিরুদ্ধে এই হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৩ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৪ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৪ ঘণ্টা আগে
এই দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সবাই। পয়সা খরচ করে বই বের করা প্রকাশক তো বটেই, বইপ্রেমী পাঠকেরাও। জনশূন্য মেলায় ঘুরতে কার ভালো লাগে! স্টলে স্টলে থাকবে ক্রেতা-পাঠকের ভিড়। হাতে থাকবে একগাদা বইয়ের ব্যাগ। সেটিই তো বইমেলার চিরচেনা রূপ!।
৪ ঘণ্টা আগে