
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ ৫০টি কেন্দ্রে ৪৪ হাজার ৯০১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মাহবুবের রহমান শামীম পেয়েছেন ২৫ হাজার ৩২৮ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় হাতিয়ায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪। এই আসনে এবার ১০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে সাইফুল ইসলাম (২৮) নামে এক কাঠুরের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়। সোমবার সকাল ৯টার দিকে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি ৫২ পিলার এলাকার শূন্যরেখায় এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
৮ মিনিট আগে
বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার আলামত নষ্টের উদ্দেশ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ৯ দিন পর বগুড়া শহরের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল (১৮) নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ইউছুফ রাজু (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’
৩১ মিনিট আগে