
পটুয়াখালী জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী—পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ আসনে বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে এবং পটুয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির এ বি এম মোশাররফ হোসেন এগিয়ে আছেন।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের ১৪২টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
৩ মিনিট আগে
রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের মধ্যে ২৮ টিতে এগিয়ে আছেন বিএনপির প্রার্থীরা। আর ১১টি আসনে এগিয়ে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত হাতে পাওয়া বিভিন্ন কেন্দ্রের স্থানীয় ফলাফল বিশ্লেষণে এমন চিত্রই দেখা গেছে।
৫ মিনিট আগে
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১০টি কেন্দ্রের ভোট গণনার ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
৮ মিনিট আগে
নাটোরের চারটি আসনের সব কটিতেই জয়ের পথে বিএনপি মনোনীত প্রার্থীরা। তাঁরা হলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।
৮ মিনিট আগে