স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের করা মামলায় তাঁকেই গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে মামলাটির তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ রোববার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ বিষয়ে বাবুলের উপস্থিতিতে শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ঠিক করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
গত বছর ৩ নভেম্বর বাবুলের করা মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত। বাবুলের শ্বশুরের করা মামলাটিও একই সংস্থা তদন্ত করছে। এই মামলায় বাবুল ১৭ মে থেকে কারাগারে আছেন।
২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় নগরীর জিইসি মোড়ে মাহমুদা খানম মিতু খুন হন। তিনি ছেলেকে স্কুলবাসে তুলে দিতে জিইসির মোড়ে যাচ্ছিলেন। সে সময় তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করে। এ ঘটনায় বাবুল আক্তার নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই মামলায় গত বছরের ১২ মে আদালতে পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেয়।
একই দিন বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ আটজনের বিরুদ্ধে মিতু হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করেন।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তঘেঁষা তালুক দুলালী রাজকাছারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের একটিকে দুই বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই থেকে একটি ভবন পরিত্যক্ত রয়েছে। অন্যদিকে আরেকটি ভবনে শিক্ষার্থী সংকুলান না হওয়ায় বর্তমানে পাশে একটি মন্দিরের বারান্দায় চলছে পাঠদান ক
৩ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও একটি মরদেহের খন্ডিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসব উদ্ধার করে পুলিশ।
১১ মিনিট আগে
রাজধানীর গুলশানে যৌথ ব্যবসার নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ এর মালিক সৌমেন সাহাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে...
১৯ মিনিট আগে
ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার (চাকা) স্বাভাবিকভাবে ওপরে না ওঠায় প্রায় ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে নিরাপদ অবতরণের প্রস্তুতি নেওয়া হয়।
২৯ মিনিট আগে