কক্সবাজারের টেকনাফে সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর অপহৃত দুই কৃষককে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরাসংলগ্ন পাহাড়ি এলাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম দুই কৃষকের ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন।
ছাড়া পাওয়া ভুক্তভোগীরা হলেন জাহাজপুরা এলাকার আবছার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮) ও আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)।
গত মঙ্গলবার সকালে জাহাজপুরা-সংলগ্ন পাহাড়ে গরু চরানোর সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত ওই দুই কৃষককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরদিন বুধবার মোবাইল ফোনে কল দিয়ে তাদের ছেড়ে দিতে স্বজনদের কাছে ২৫ লাখ মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনা অবহিত হওয়ার পর তাঁদের উদ্ধারে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে আসছিল।
ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, স্থানীয় দুই কৃষক অপহৃত হওয়ার পর থেকে ছেড়ে দিতে মোবাইল ফোনে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। কিন্তু ভুক্তভোগীদের স্বজন দাবি করা টাকা দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা চার দিন জিম্মি করে রাখে। পরে দুর্বৃত্তদের সঙ্গে ৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের আপসে অপহৃতদের ছেড়ে দিতে রাজি হয়। তাঁদের মধ্যে আহমদ উল্লাহর স্বজনেরা ৬ লাখ টাকা এবং জসিম উদ্দিনের স্বজনেরা ১ লাখ টাকা মুক্তিপণ দিয়েছেন।
ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, অপহৃত দুই কৃষককে জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের জন্য মারধর করা হয়েছে। জিম্মি অবস্থা থেকে ছাড়া পাওয়ার পর স্বজনেরা তাঁদের চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল ভর্তি করেছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মুক্তিপণ আদায়ের বিষয়টি তিনি অবহিত নন। তিনি আরও বলেন, ‘দুই কৃষককে ছেড়ে দেওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। তবে এ ঘটনায় স্বজনেরা এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে