
চট্টগ্রামের রাউজানের অলিমিয়াহাট এলাকায় যুবদল কর্মী মুজিবুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মো. নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ মাজার গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আদালতে নাঈম হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।’
ওসি বলেন, ‘হত্যার ঘটনার পরপরই চট্টগ্রামের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা-পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, পর্যালোচনা এবং তথ্য-উপাত্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণ কার্যক্রম পরিচালনা করা হয়।’
তিনি আরও বলেন, ‘তদন্তের ধারাবাহিকতায় সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বায়েজিদ মাজার গেট এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি মো. নাঈমকে গ্রেপ্তার করা হয়। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে গত বুধবার ইফতারের পর উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাটে ফলের দোকানে মুজিবুর রহমানকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁর শরীরে তিনটি গুলি লাগে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ছয়-সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেরুল ইসলাম বলেন, ‘এর আগে বিকেলে শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১০টার দিকে শিয়ালটির মাথা কেটে আনেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মোজাম্মেল হক।’
১৯ মিনিট আগে
টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৬ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৭ ঘণ্টা আগে