
চাঁদপুরের মতলব উত্তরে সনাতন ধর্মাবলম্বী এক পরিবারের বিয়েবাড়িতে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন তরুণের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় তাঁদের হামলায় বরের বাবা, ভাইসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা কিশোর গ্যাংয়ের সদস্য। অপ্রত্যাশিত এ ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানি (৪৫)। আহত ব্যক্তিরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার কয়েকজন স্থানীয় ছেলে অনুষ্ঠানে এসে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাঁরা অন্তত ৩০ হাজার টাকার দাবি জানান। পরে পরিস্থিতি সামাল দিতে আয়োজকপক্ষ তিন হাজার টাকা দিলে তাঁরা সন্তুষ্ট না হয়ে পরিবারের সদস্যদের মারধরসহ টেবিল-চেয়ার ভাঙচুর ও বাড়িঘরে হামলা চালান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ত্রিনাথ বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘আমরা প্রবাসে থাকি। ভাইয়ের বিয়েতে দেশে এসেছি। বৃহস্পতিবার রাতে বাড়িতে অনুষ্ঠান চলছিল, আমরা ক্যারাম খেলছিলাম। তখন কিশোর গ্যাংয়ের কয়েকজন এসে হামলা চালায়। আমার গলার স্বর্ণের চেইন ও ছোট ভাইয়ের গলার চেইন ছিনিয়ে নেয়। হামলায় আমার মাথা ফেটে যায়।’
স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার জানান, বিয়েবাড়িতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় আশপাশের কয়েক ঘর বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। প্রশাসনের কাছে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মোল্লা বলেন, ‘ঘটনার সময় আমরা তারাবির নামাজে ছিলাম। পরে খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমিও পরে ঘটনাস্থলে গিয়েছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।’
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি বা সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৫ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৫ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৫ ঘণ্টা আগে