
মাদারীপুরের শিবচরে সোহেল ব্যাপারী নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে সোহেল ব্যাপারীকে (৩৮) হত্যা করে বাড়ির পাশের একটি বরইগাছে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ তাঁর পরিবারের। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজনেরা। শুক্রবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
গত মঙ্গলবার সকালে উমেদপুর ইউনিয়নের আলেপুর এলাকায় বাড়ির পাশে একটি গাছে সোহেল ব্যাপারীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। এর আগের দিন রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
নিহতের স্বজনেরা জানান, স্থানীয় হাসান মাতবর নামের এক ব্যক্তির কাছ থেকে সুদে কিছু টাকা এনেছিলেন সোহেল ব্যাপারী। ওই টাকা দিতে না পারায় কিছুদিন আগেও একবার হাসান মাতবর ও তাঁর লোকজন সোহেল ব্যাপারীকে মারধর করেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে একটি ফোনকল আসার পর ঘর থেকে বের হয়ে যান সোহেল। রাতে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকেরা। বুধবার সকালে বাড়ির পাশেই একটি রশির সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
নিহতের বড় মেয়ে সুমাইয়া আক্তার বলেন, ‘হাসান মাতবরেরা এলাকায় সুদের ব্যবসা করে। আমার বাবা কিছু টাকা ধার এনেছিল। এই টাকার জের ধরেই ওরা আমার বাবাকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বাড়ির কাছে একটি ফসলের খেতের বেশ কিছু স্থানে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। আমার বাবার দুই হাতের মুঠোর মধ্যে মাটি লেগেছিল। আমার বাবা আত্মহত্যা করে নাই। ওরা মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। হাসান মাতবর ও তার লোকজন এখনো হুমকি দেয়।’
মানববন্ধনে পরিবারের লোকজন ছাড়াও স্থানীয় বেশ কিছু লোক অংশ নেন। এ সময় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এ বিষয়ে জানতে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের ফোনে একাধিকবার কল করার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া গেছে। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার রহমতগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করায় একটি মিষ্টির কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৬ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে। মৃত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
৯ মিনিট আগে
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় দেড় কিলোমিটার অংশ ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্তত ২৫টি স্থানে ধস ও গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা ফেলে জরুরি মেরামত চলছে।
৯ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি যেন আরও ঘন হয়ে নামে। হলরুমের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। সেই স্নিগ্ধ সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনজুড়ে ভেসে ওঠে, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো...’। বাইরে বৃষ্টির ছন্দ আর ভেতরে নজরুলের প্রেম, দ্রোহ
১০ মিনিট আগে