
পুলিশ হত্যা মীমাংসিত বিষয়—এনসিপি নেতার মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটা এনসিপিকে জিজ্ঞাসা করেন।’ তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের হোম মিনিস্টার সাহেব (স্বরাষ্ট্রমন্ত্রী) যেটা বলেছেন সেটাই হবে। যেহেতু তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তখন তদন্ত হবে। এখন তো মূলত আদালতে আছে।’
আজ শুক্রবার ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজি মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আগেও বলেছি, স্থানীয় নির্বাচন যথাসময়ে হবে। গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো আমরা করব।’
বিএনপি মহাসচিব বলেন, ‘ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমি ঋণী। কারণ, তারা বরাবরই আমাকে সমর্থন দিয়ে গেছেন, যার কারণে আমি আজকে কাজ করার সুযোগ পেয়েছি।’
এ সময় বিএনপির নেতা-কর্মী, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বরিশালের গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রোগী ও তাঁর সঙ্গে থাকা সাতজন স্বজন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলার মাহিলাড়ার আকন বাড়ির সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
মাদক সেবনের জন্য টাকা না পেয়ে কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
২৩ মিনিট আগে
রাকিবুল ইসলাম জোমাদ্দার (২৫), নলছিটি উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে একটি রাজনৈতিক মামলায় কারাবন্দী। বাবার জানাজা পড়তে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান তিনি। কিন্তু পায়ে ডান্ডাবেড়ি নিয়ে তাঁকে পড়তে হয়েছে জানাজা।
৩৯ মিনিট আগে
রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটির চূড়ায় উঠে পড়ে ১৩ বছরের এক বাক্প্রতিবন্ধী কিশোর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল খুঁটি থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
১ ঘণ্টা আগে