
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে মোট ৭৫২ জন আবেদনকারী তিনটি ব্যাচে বিভক্ত হয়ে পরীক্ষায় অংশ নেন। অক্টোবর থেকে ডিসেম্বরের ব্যাচে নির্বাচিত ৭৫ জন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) মো. সেলিমুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, সহকারী পরিচালক মিজানুর রহমান ও সাদিকুজ্জামান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং কোর্সের কো-অর্ডিনেটর আব্দুল্লাহ প্রমুখ।
পরিদর্শক কর্মকর্তারা পরীক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমে যুবসমাজকে আরও সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।

জানা গেছে, দেশের ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ইতিমধ্যে তিনটি ব্যাচে ৭ হাজার ২০০ জন যুবক-যুবতী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যাঁদের মধ্যে ৬২ শতাংশ আয়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। তা ছাড়া প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা ও তিনবেলা খাবারসহ প্রশিক্ষণ উপকরণ পাবেন।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে