
পয়লা বৈশাখ থেকে দেশে কৃষক কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘কৃষি খাত শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। যত দিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে, তত দিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।’
এই সরকার ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। আর পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে।
আজ মঙ্গলবার চাঁদপুর শহরের বড় স্টেশন তিন নদীর মোহনায় জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সারা বিশ্বে যে পরিমাণ জাটকা উৎপাদন হয়, তার অধিকাংশ উৎপাদন হয় চাঁদপুরে। ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য এখানকার ইলিশ ধরার সঙ্গে জড়িত জেলেসহ সবাইকেই ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী বলেন, ১৯৮০ সালের আগে দেশে যে পরিমাণ মাছ উৎপাদন হয়েছে, তার ২০ শতাংশ ইলিশ। মাঝের সময়ে ইলিশের উৎপাদন কমেছে। তবে এখন পাঁচ লাখ টনের ওপরে ইলিশ উৎপাদন হচ্ছে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য ২০০৩-০৪ সাল থেকে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
জাটকা নিধনে কারেন্ট জালের প্রভাব গত ১০-১৫ বছরে খুব দ্রুত উত্থান হয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, নেট ফ্যাক্টরিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে শুধু নেট তৈরি করার জন্য। এর মধ্যে কিছু দুষ্টু লোক চুরি করে কারেন্ট জাল তৈরি করছে। কারেন্ট জাল ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। সারা বিশ্বে ইলিশের জন্য বাংলাদেশের বিশেষ পরিচিতি রয়েছে। তাই সরকার চায়, বাংলাদেশে প্রতিবছর ২০ লাখ টন ইলিশ উৎপাদন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী।’

ফেনী সদর উপজেলার গোবিন্দপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছয় বছর বয়সী এক শিশুকে উত্ত্যক্ত করে সেই ঘটনার ভিডিও টিকটকে পোস্ট করার অভিযোগে মোজাম্মেল হোসেন প্রকাশ হোসাইন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
১৫ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে একটি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন...
২৫ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ময়মনসিংহের নান্দাইলের কিশোর মো. জুবাইদ ইসলামের (১৫) পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো উপহার পৌঁছে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবিরের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে এতে কোন
১ ঘণ্টা আগে