
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ যেন মজা পুকুরে পরিণত হয়েছে। টানা বৃষ্টিপাত ও সঠিকভাবে পানি নিষ্কাশনব্যবস্থার অভাবে মাঠটি অনেক দিন ধরে পানিতে তলিয়ে আছে। স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিদিনই।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় এখলাছপুর উচ্চবিদ্যালয়ের মাঠ ছিল এলাকার প্রাণকেন্দ্র। প্রতিদিন বিকেলে শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের উপস্থিতিতে মুখর থাকত মাঠটি। বর্তমানে মাঠের অধিকাংশ জায়গা কাদা-আবর্জনা ভরা পানিতে তলিয়ে রয়েছে। মাঠের পাশেই ইউনিয়ন পরিষদের ভবন। পরিষদের আসা-যাওয়ার রাস্তাটি তলিয়ে থাকে।
স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা জানান, বারবার স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে স্কুলের শিক্ষার্থীরা যেমন মাঠে খেলাধুলা করতে পারে না, তেমনি স্কুলের পরিবেশও নষ্ট হচ্ছে দিন দিন।
স্থানীয় সোহরাব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এখলাছপুর উচ্চবিদ্যালয় এলাকার সেরা প্রতিষ্ঠানগুলোর একটি। কিন্তু মাঠের এই বেহাল অবস্থায় এখন আর শিশু-কিশোরদের খেলাধুলার জায়গা নেই। প্রশাসনের উচিত ছিল দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
এ বিষয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, মাঠের পানি নিষ্কাশনের জন্য একটি স্থায়ী ড্রেন নির্মাণ প্রয়োজন। অবস্থান অনুযায়ী, এখলাছপুর উচ্চবিদ্যালয়ের মাঠ এখন একটি স্থায়ী জলাশয়ের মতো অবস্থায় দাঁড়িয়েছে, যা শুধু বিদ্যালয়ের শিক্ষার্থী নয় পুরো এলাকার মানুষকেই হতাশ করছে।
এখলাছপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘স্কুলের খেলার মাঠটি একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। এ বিষয়ে একাধিকবার বিদ্যালয় পরিচালনা কমিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। কোনো লাভ হয়নি। খেলার মাঠে মাটি ভরাট করে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার অনুরোধ করছি।’
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, এ‘ই মাঠটি সংস্কার করতে অনেক টাকার প্রয়োজন। প্রশাসনের কাছে কিছু অর্থ আছে। যা দিয়ে সংস্কার করা সম্ভব নয়। আরও অর্থ পেলে শিগগিরই কাজ শুরু করব।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৪ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে