
চাঁদপুরের কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় খায়রুল বাসার (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি একটি সিমেন্ট কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর তিনআনী বাড়িসংলগ্ন কচুয়া-কালিয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আকিয়ারা গ্রামের গাজী বাড়ির আমির হোসেনের ছেলে। স্টার সিমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্ধুসহ মোটরসাইকেলে করে রহিমানগর বাজার থেকে হাঁস কিনে বাড়ি ফিরছিলেন খায়রুল বাসার। পথে তিনআনী বাড়িসংলগ্ন রাস্তায় মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। তখন রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
এতে তাঁর মাথা ফেটে রক্তক্ষরণ হয়। পরে ধাক্কা দেওয়া মোটরসাইকেলের চালকসহ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে মোটরসাইকেলচালক হাসপাতালে মোটরসাইকেল রেখে পালিয়ে যান।
নিহত খায়রুল বাসারের বাবা আমির হোসেন বলেন, ‘রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় খায়রুলের মৃত্যু হয়। আমার ছেলের ছোট দুটি কন্যাসন্তান রয়েছে। আমি এর বিচার চাই।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে