ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো তিশা (৯) ও ছেলে আরিয়ান (৬)। তারা সম্পর্কে ভাই-বোন এবং ওই গ্রামের জামাল মিয়ার সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের কেউ কিছু বুঝতে পারেননি। পরে পাশের বাড়ির এক ব্যক্তি গোসল করতে গেলে ডোবায় প্রথমে একটি লাশ ভেসে থাকতে দেখেন। এরপর সন্দেহ হলে পানিতে খুঁজতে গিয়ে আরেকটি লাশও দেখতে পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তবে হাসপাতাল থেকে স্বজনেরা শিশু দুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।’

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা, নিয়মিত তদারকি এবং প্রকল্পের আরডিপিপি অনুমোদনের ফলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর...
৩ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গুলিতে দুজন নিহতের ঘটনায় করা মামলায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা...
১৫ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে উপ-উপাচার্যকে (শিক্ষা) আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে পর্যালোচনা করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।
১৬ মিনিট আগে