
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকায় এই ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
জানা গেছে, আগুনের কারণে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা পাঘাচং এবং একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে আধা ঘণ্টার ব্যবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক এস কে এম তোফায়েল হাসান। পরে তাঁকে কারাগারে প
১ ঘণ্টা আগে
বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়া হয়েছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে ওঠার সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক।
১ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় লুণ্ঠিত মালপত্রের একটি অংশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়।
১ ঘণ্টা আগে