
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিতে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত একটি ম্যুরালে কালি মেখে সেটি বিকৃত করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে ভোরে মধ্যে কোনো একসময় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইর এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এ কাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইলের মীর মোস্তাফিজুর রহমানের ছেলে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মুগ্ধ। ৫ আগস্টের পর দেশের নানা স্থানে তাঁর স্মরণে প্রতিকৃতি, স্মৃতিস্তম্ভ ও ম্যুরাল নির্মাণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে মুগ্ধর একটি ম্যুরাল স্থাপন করা হয়। ৫ আগস্টের পর সেখানে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত ছবির পরিবর্তে ওই স্তম্ভে মুগ্ধর ছবি বসানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার চিনাইর ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে মুগ্ধর ম্যুরালে কালি দিয়ে লেপন করে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে। কলেজ কর্তৃপক্ষও একই মন্তব্য করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক আজিজুর রহমান বলেন, ‘যাঁরা দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁদের একজনের স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, আজ দুপুরে ভুক্তভোগী ইজিবাইকচালক গোলাম হোসেন...
৫ মিনিট আগে
কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ১৪টি পদের মধ্যে ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে লড়ে অন্য পাঁচটি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় গত বছরের ৩০ নভেম্বর। মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তিন মাস অতিবাহিত হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। কবে ফল প্রকাশ করা হবে, সে বিষয়েও বার কাউন্সিল কিছু জানাচ্ছে না। এমন পরিস্থিতিতে ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন...
১ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সানজিদা আকতার শান্তনা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।
১ ঘণ্টা আগে